বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জ আটি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

কেরানীগঞ্জ আটি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান।

কেরানীগঞ্জে সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে আটি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মাংসের দোকান সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিভিন্ন দোকানে সরকার নির্ধারিত মূল্য না থাকার অভিযোগে একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বেঞ্চসহকারি রাজীব দত্ত জানান, আটিবাজারে রমজান মাসেও ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের কাছে বিক্রি করে মুনাফা লুটে আসছিল। তাই অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে এই বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী জানান, রমজান মাসে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কোন ব্যবসায়ীকে বিক্রি করতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকারের কড়াকড়ি নির্দেশনা রয়েছে। এদিকে কলাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে চার মাদক সেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে আব্দুল খালেক (৩৫),রিফাত খা (১৯),মুক্তার হোসেন (২৪)ও মোঃ রাসেল (২৪)।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host