সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ৪০কেজি গাঁজাসহ গ্রেফতার তিন জন।

কেরানীগঞ্জে ৪০কেজি গাঁজাসহ গ্রেফতার তিন জন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে ১২ লক্ষ টাকা মুল্যমানের  চল্লিশ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, তিনটি মোবাইল ফোন ও চৌদ্দশ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো,মোঃ ওসমান ভূঁইয়া (৩৮) মোঃ ইয়ামিন মিয়া (১৮) ও একজন শিশু থাকায় আইনে বাধ্যবাধকতার কারণে তার নাম প্রকাশ করেনি র‌্যাব-১০।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী চৌরাস্তা এলাকা থেকে গাড়িতে করে মাদক পরিবহনের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন সময়ে মাদক এনে রাজধানীতে সরবরাহ করতো বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host