মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ৩ জন ছিনতাইকারী আটক।

কেরানীগঞ্জে ০৩ ছিনতাইকারী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকা থেকে তিন  ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃতরা হলেন, মোঃ অন্তর মিয়া,মোঃ আরিফ, মোঃ নাদিম। গতকাল বিকালে র‌্যাবের মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব-১০ জানান, গত শনিবার

মোঃ লোকমান  নামে এক যুবক  ঝিলমিল এলাকায়  মুরাদ মিয়া পার্কের পশ্চিম পার্শ্বে ঢাকা-মাওয়া সড়কগামী রাস্তায় পৌঁছালে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে দাড়ায়। এসময় ছিনতাইকারীরা তাদের সাথে থাকা চাকু ও ছুরি দিয়ে ভয় দেখিয়ে তার সাথে  টাকা ও আইফোন মোবাইল নিয়ে  ডান উরুতে ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত  চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে।র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন দক্ষিণ খেজুরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত ০৩ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি সুইচ গিয়ার চাকু ও ০১টি ছুরি জব্দ করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে

সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host