সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩০ আগস্ট) রাত ১১টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া সাকিনস্থ ঝিলমিল হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কেরানীগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের নির্দেশনায় এসআই (নিঃ) মো. ইয়াকুব আলীর নেতৃত্বে ডিবি (দক্ষিণ) পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুল আলম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মৌলভী পাড়ার বাসিন্দা। তিনি মো. শাহ আলমের ছেলে এবং মোসা. নূর নাহার বেগমের সন্তান।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।