বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক।

কেরানীগঞ্জে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা, মোঃ ইমরান হোসেন ইমু,

 

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব-১০।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, র‌্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, এরই ধারাবাহিকতায় (২৪শে এপ্রিল) মধ্যরাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে লিটন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ৯০ পুরিয়া হেরোইন,০১ টি মোবাইল ফোন ও নগদ- ১,৩৪,০৮০/- উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host