মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে হাসপাতালের সামনে কোরবানীর পশুর হাট অপসারন করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রট কামরুল হাসান সোহেল

কেরানীগঞ্জে হাসপাতালের সামনে কোরবানীর পশুর হাট অপসারন করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রট কামরুল হাসান সোহেল

এম.আশিক নূর.নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকায় অবস্থিত ২০ শয্যা হাসপাতালের সামনে কোরবানীর অস্থায়ী পশুর হাটে পশু রেখে হাসপাতালের কার্যক্রম ব্যহত হচ্ছে।এমন খবর শুনে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করেছেন কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেল।২৭ জুলাই সোমবার বিকাল ৪ টায় হাসপাতালের সামনে থাকা হাটের পশুগুলোকে সরিয়ে দেন তিনি।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ২০ শয্যা হাসপাতালের করোনা রোগিদের সেবা দিচ্ছে। এলাকাবাসীর ও রোগিদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করেছি। হাসপাতালের সামনে রাখা পশুর মালিক ও হাট কতৃপক্ষকে বলার সাথে সাথে নিজেদের ভুল স্বীকার করেছেন, এবং নিজেরাই পশুগুলো সরিয়ে নিয়েছেন।
তিনি আরো বলেন,বর্তমানে এ হাসপাতালে করোনা রোগী ভর্তিসহ প্রতিদিন করোনা পরীক্ষা করাতে কেরানীগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে।

এছাড়া কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলতে ক্রেতা বিক্রেতাসহ সবাইকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।কেরানীগঞ্জের কোরবানীর হাট চলাকালীন সময় সকল হাটে নিয়মিত মনিটরিং চলবে বলে ও জানান এই কর্মকর্তা ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host