বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে লেগুনা চালক সাগর হত্যার মূল আসামি র‌্যাব-১০ এর হাতে আটক

কেরানীগঞ্জে লেগুনা চালক সাগর হত্যার মূল আসামি র‌্যাব-১০ এর হাতে আটক।

 

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

 

ঢাকার কেরানীগঞ্জে মাত্র ১০০ টাকার জন্য কদমতলী চৌরাস্তায় নগর পরিবহনের লেগুনা চালক সাগরকে ছুরিকাঘাত করে হত্যার একমাস পর এজাহারভুক্ত মামলার প্রধান আসামি রুবেল(২২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আজ (১৮ই আগস্ট) বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানায় (মামলা নং- ৬২, তারিখ- ১৯/০৭/২০২১ ইং, ধারাঃ- ৩০২/৩৪ পেনাল কোড) বহুল আলোচিত লেগুনা চালক সাগর হত্যার মূল আসামি রুবেলকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়,নিহত সাগর (২০) গত ১৫ জুলাই তার বন্ধু শুভ গাজী @ রতন এর নিকট পূর্বের ধার দেওয়া ১০০/- টাকা চাইতে গেলে শুভ, শামীম ও রুবেলসহ তার অন্যান্য বন্ধুদের সাথে ঝগড়া হয়। এরই সূত্র ধরে গত ১৭ই জুলাই আনুমানিক রাত ০৮:৩০ ঘটিকায় নিহত সাগর চুনকুটিয়া যাওয়ার পথে দক্ষিণ কেরাণীগঞ্জ ধানাধীন কদমতলী গোলচত্তর পেট্রোল পাম্পের সামনে এসে গাড়ী থামানো মাত্রই রুবেল ও তার অন্যান্য সহযোগীরা সাগরকে টেনে হেছড়ে গাড়ী থেকে নামিয়ে মারধর করতে থাকে। একপর্যায় সে প্রাণে বাঁচার জন্য পালানোর চেষ্টাকালে রুবেল নিহত সাগরের ডান কাঁধে ও কোমরের বাম পাশে ছুরি দ্বারা আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাগরকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।এ ঘটনায় নিহতের পিতা মোঃ জমির আলী (৪৫) বাদী হয়ে দক্ষিণ কেরণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে,সেই মামলার ছায়া তদন্ত করে র‌্যাব-১০ আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে এবং আসামী মোঃ রুবেল হোসেন (২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host