মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে মাস্ক না পরায় ১১ জনকে অর্থদন্ড প্রদান করেন

কেরানীগঞ্জে মাস্ক না পরায় ১১ জনকে অর্থদন্ড প্রদান­
এম.আশিক নূর.
রাজধানীর কেরানীগঞ্জে সরকারী স্বাস্থ্যবিধি অমান্যকরে মাস্ক পরিধান না করায় ১১জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৭ জুন) কেরানীগঞ্জ মডেল থানার কয়েকটি স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদেরকে জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান,করোনা প্রতিরোধের অন্যতম উপায় মাস্ক পরিধান করা।সরকারী নির্দেশনা মতে মাস্ক পরিধান করা বাধ্যতামুলক।উপজেলা প্রসাশনের পক্ষ থেকে বারবার অনুরোধের পরেও অনেকে মাস্ক পরিধান না করায় আজ মডেল থানার বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।এসময় ১১ ব্যক্তিকে সামান্য অর্থদন্ড দন্ডিত করা হয়েছে।এছাড়া অনেককে প্রাথমিকভাবে সতর্ককরা হয়েছে।
তিনি আরো বলেন,আমরা সবাইকে অনুরোধ করছি,আপনারা জরুরী কাজে বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ও হ্যান্ডগ্লভস্ পরিধান করবেন।নিজে সুরক্ষিত থাকবেন,সবাইকে সুরক্ষিত রাখবেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সাথে সহযোগিতা করেন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host