বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে খুন, আটক ১।

কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে খুন, আটক ১।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে সৌমেন চন্দ্র দাস (৩২) নামে এক কর্মচারীকে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সৌমেন পিরোজপুর নাজিরপুর এলাকার শাখারিকাঠি গ্রামের সুকুমার দাসের পুত্র।
এ ঘটনায় নিরাময় কেন্দ্রে চিকিৎসারত হযরত (২০)নামের এক যুবককে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর শ্যামলাপুর এলাকার আমাদের প্রত্যাশা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ভিতর এই ঘটনা ঘটে। নিহত সৌমেন নিরাময় কেন্দ্রে সেবক হিসেবে কর্মরত ছিল।
জানা গেছে, নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার আজিজ খান রোড এলাকার আবুল হাসেমের ছেলে হযরতের চিকিৎসার দায়িত্ব নিরাময় কেন্দ্রের সেবক সৌমেন দাসের উপর ছিল। চিকিৎসাকালীন সময়ে অতিরিক্ত মানসিক টর্চারের কারণে ক্ষিপ্ত হয়ে হযরত সৌমেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন আটি বাজার পুলিশ ফাঁড়ির এসআই ইমরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিরাময় কেন্দ্রের সিসি ফুটেজ দেখে হত্যায় জড়িত একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host