মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে মলম পার্টির ৬ সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জে মলম পার্টির ৬ সদস্য গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরাণীগঞ্জে মলম পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রাসেল মিয়া,নাজমুল হুদা,রমজান, ভাগিনা জামাল,পিন্টু, আমিনুল।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর।

তিনি জানান,দীর্ঘদিন ধরে কেরাণীগঞ্জে একদল সংঘবদ্ধ মলমপার্টি চক্র সিএনজি ব্যবহার করে ছিনতাইয়ের কাজ করে আসছিল। মলমপার্টির সদস্যরা বিভিন্ন সময়ে কেরাণীগঞ্জের হাসনাবাদ, চুনকুটিয়া, কদমতলী, আব্দুল্লাপুর, আটিবাজার, রূহিতপুর ও রামেরবান্দা এলাকায় যাত্রীবেশে সিএনজিতে ওতঁপেতে বসে থাকত। তারপর যেসকল যাত্রীদের দেখে ভাল টাকা-পয়সা আছে বলে মনে হতো তাদের একজনকে সিএনজিতে তুলে নিতো। সিএনজি কিছুদুর যাওয়ার পরে সিএনজি চালক সিএনজিটি থামাতো তখন যাত্রীবেশে বসে থাকা মলমপার্টির সদস্যদের একজন সামনে থেকে পিছনে এসে বসতো। তারপর সিএনজি চলা শুরু হলে মলমপার্টির সদস্যরা পিছনের সিটে মাঝখানে বসে থাকা নিরীহ যাত্রীকে অস্ত্র ঠেকিয়ে চোখ-মুখ বেধেঁ মারধর করে নগদ টাকা-পয়সা, বিকাশ-নগদ ও রকেট একাউন্টে থাকা টাকা, স্বর্ণালংকার, ঘড়ি ইত্যাদি ছিনিয়ে নিতো তারপর ভুক্তভোগী যাত্রীর মোবাইল দিয়ে তার নিকট আত্মীয়দের ফোন করে বিকাশ/নগদে মুক্তিপণের টাকা দাবী করতো অন্যথায় জিম্মি যাত্রীকে মেরে ফেলবে বলে হুমকি দিতো। এবং চলন্ত সিএনজিতে ভুক্তভোগী যাত্রীর চোখে মলম লাগিয়ে কেরাণীগঞ্জের নির্জন কোন এক জায়গায় সুযোগ বুঝে যাত্রীকে ফেলে দিয়ে পালিয়ে যেত।

তিনি আরও জানান, এ বিষয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ ও ডিবির সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় কেরাণীগঞ্জ, দোহার, ডিএমপির বিভিন্ন এলাকা, নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জে ধারাবাহিক অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ এই মলমপার্টির ০৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।এবং ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি সিএনজি জব্দ করা হয়। ছিনতাই গ্রেফতারকৃত মলমপার্টির সদস্যদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host