শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে ময়লার ডাম্পিং স্টেশন সরিয়ে রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন।

oplus_32

কেরানীগঞ্জে ময়লার ডাম্পিং স্টেশন সরিয়ে রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

কেরানীগঞ্জে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে নির্মিত ময়লার ডাম্পিং স্টেশন অপসারণ ও রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে জিনজিরার মনু ব্যাপারীর ঢাল এলাকায় ঢাকা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী একটি মহল জোরপূর্বক জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ একটি রাস্তার মুখ বন্ধ করে সেখানে ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণ করে। ফলে দীর্ঘদিন ধরে দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও জনভোগান্তির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ময়লার তীব্র দুর্গন্ধে এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

বক্তারা জানান, জিনজিরা ও কালিন্দী ইউনিয়নের মধ্যবর্তী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ থেকে বুরহানিবাগ কবরস্থান পর্যন্ত প্রায় ৫০০ ফুট সড়কের একটি অংশের ৫৫ ফুট রাস্তা ডাম্পিং স্টেশনের কারণে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি এলাকাটি মাদক বিক্রির আখড়ায় পরিণত হওয়ায় সামাজিক নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।

এ সময় বিএনপির নেতা মোঃ রকি হোসেন টাইগার বলেন, “জনগণের চলাচলের রাস্তা দখল করে ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত এই ডাম্পিং স্টেশন অন্যত্র সরিয়ে নিয়ে রাস্তাটি উন্মুক্ত করতে হবে, নইলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার, মনোয়ারা বেগমসহ জিনজিরা ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী, এলাকাবাসী ও সাধারণ জনগণ।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host