বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে মধুসিটিতে অনুমোদন ছাড়াই চলছে অবৈধ গরুর ছাগলের হাট,

কেরানীগঞ্জে মধুসিটিতে অনুমোদন ছাড়াই চলছে অবৈধ গরুর ছাগলের হাট,

কেরানীগঞ্জ সংবাদদাতা

কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের ঘাটারচর মধুসিটি সংলঘ্ন এলাকায় অবৈধ গরুর হাট বসেছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের অনুমতি ছাড়াই জোরপূর্বক এই হাট চলছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

প্রত্যেক বছর প্রশাসনের অনুমতিতে মোহাম্মদপুরের বসিলায় কুরবানীর গরুর হাট বসে। এ বছরও সেখানে হাট বসেছে কিন্তু সেই গরুগুলো জোরপূর্বক পথ থেকে অবৈধ এই হাটে নামিয়ে নিচ্ছে। এছাড়াও কেরানীগঞ্জের আঁটিবাজারের হাটের গরুও তারা নামিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই কতিপয় ব্যক্তি এখানে হাট বসিয়েছে। চলতি পথে বেপারীদের জোরপূর্বক গরু নামাতে বাধ্য করছে তারা।

আলতাফ হোসেন বিপ্লব, শফিল আজম খান ও গাল কাটা সিদ্দিক জোরপূর্বক এই গরুর হাট বসিয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক অনুমতি ছাড়া হাট বসানোর সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, গত বছর এই স্থানে হাট বসানোর জন্যে প্রশাসনের অনুমতি থাকলেও এ বছর অনুমতি দেওয়া হয়নি।

এই ব্যপাারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি কিন্তু এই ভাবেই অভদ্র  অনুমোদন ছাড়াই হাট চলতে থাকলে যেকোনো মুহূর্তে অঘটন ও দুই হাটের ভিতর সংঘর্ষ হতে পারে জানান অভিযোগকারীরা ,

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host