মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজ আটক ২জন

কেরানীগঞ্জে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজ আটক ২জন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাদা দাবী ও বাড়িতে ঢুকে মোবাইল ও মূল্যবান সামগ্রী লুটে নেয়ার অভিযোগে ফরহাদ হোসেন (৩৫) ও রিনা আক্তার (৩২) নামে দুইজনকে আটক করে এলাকাবাসী। পরে তাদের র‍্যাবের হাতে তুলে দেয়া হয়। মঙ্গলবার ৯ আগষ্ট দুপুরে কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের ইস্পাহানী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আটককৃতদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড এবং ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, আটককৃত চক্রটি ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন পরিবারকে টার্গেট করে আগে থেকে খোজ খবর নিয়ে তাদের বাসায় গিয়ে টাকা পয়শা মোবাইল এবং মূল্যবান সামগ্রী লুটে নিতো। চক্রটি আজকে পুনরায় ইস্পাহাণী এলাকায় আসলে চক্রটির প্রতারনার শিকার কয়েকজন ভুক্তোভোগী তাদের দেখে ফেলে এবং স্থানীয়দের সহায়তায় চক্রের ৪ সদস্যকে আটক করে। সেখান থেকে কৌশলে দুইজন পালিয়ে গেলে বাকি দুইজনকে ইস্পাহানী আনসার ক্যাম্পে আটকে রাখা হয়। পরে তাদের কে র‍্যাবের হাতে তুলে দেয়া হয়।
আটককৃত ফরহাদ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি এলাকার আ: রহিমের পুত্র। এবং রিনা আক্তার রাজধানী ধনিয়া এলাকায় সোবহান মিয়ার মেয়ে।
এ ঘটনায় ঘটনাস্থলে আটকের ব্যাপারে র‍্যাবের বক্তব্য জানতে চাইলে তাৎক্ষনিক কিছুই জানানো হয় নি। তবে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মিডিয়া সেলের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানায় র‍্যাব ১০।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host