সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে বেদখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

কেরানীগঞ্জে বেদখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার

কেরানীগঞ্জে বেদখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল এর নেতৃত্বে উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা নারায়নপট্টি এলাকায় বেদখলে থাকা সরকারি জায়গা প্রভাবশালীর দখল থেকে পাঁকা দোকানসহ ৩ শতাংশ খাস সম্পত্তি পুঃরুদ্ধার করা হয়েছে।
জানাযায়, যে দলক্ষমতায় আসে সে দল দীর্ঘদিন দখল করে নিজেদের সার্থ হাসিল করেছেন।
দখলদারদের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন, ওসমান গনি ও আব্দুল আওয়াল গং প্রায় ১০বছর বেদখলে থাকা সরকারী খাস জমি ভোগদখল করে নিজেদের জমি বলে ব্যবহার ও পাকা স্থাপনা বানিয়ে ভাড়া দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এর নির্দেশে বেদখলে থাকা খাস জমিটি উদ্ধার করেছি। তিনি আরো জানান, যারা সেরকারী জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে বলে তিনি হুশিয়ারী করেন।
উচ্ছেদ চলাকালীন সময় উচ্ছেদ অভিযান বাধা দিতে আসলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় দুইজন কে আটক করা হয়। আর কখনো সরকারি কাজে বাঁধা দিবে না। পরে তাদের মুচলেকা নিয়ে শর্তসাপেক্ষ ছেড়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host