শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার কেরানীগঞ্জে তিন হাসপাতাল ও বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযানে, তিন লক্ষ বিশ হাজার টাকা জরিমানা। সাভারে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার গ্রেপ্তারের পর জামিনে মুক্তি!ফের মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা:

কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে ডিবির দুটি পৃথক চৌকস দল অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, গত ২০ আগস্ট বিকেল ৫টা ৪৫ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. ইয়াকুব আলীর নেতৃত্বে একটি দল কেরানীগঞ্জ মডেল থানার ভাংনা পশ্চিমপাড়া এলাকার হিজলতলায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলার পার্কিং গ্যারেজের সামনে অভিযান চালায়। এ সময় মো. নাজমুল হাসান ভূইয়া সজিবের কাছ থেকে ২০ পিস, মো. আলামিনের কাছ থেকে ২০ পিস এবং মো. আলামিন ঢালীর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, ২১ আগস্ট রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র দাসের নেতৃত্বে ডিবির আরেকটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের ইমামবাড়ী এলাকার বারুরমাঠে অভিযান চালায়। এ সময় মো. কাইফ নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-৬৪ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৫৮ দায়ের করা হয়েছে। উভয় মামলাই ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির আওতায় রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host