বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে বন্ধুর বাসা থেকে আরেক বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার।

কেরানীগঞ্জে বন্ধুর বাসা থেকে আরেক বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জের বন্ধুর বাসা থেকে সিফাত মোড়ল(২২) নামের অপর এক বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। তবে পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত সিফাত মুন্সীগঞ্জের লৌহজং থানার বোলতলী গ্রামের সেলিম মোড়লের পুত্র। পেশায় প্যান্টের ব্যবসায়ী সিফাত শুভাঢ্যা তেলঘাট রউফনগর এলাকার নজরুল মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়ায় বসবাস করত।

মঙ্গলবার (১৫ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় শুভাঢ্যা তেলঘাট এলাকার রউফনগর ৪নং গলির মনির মিয়ার বাড়ির সপ্তম তালার ভাড়াটিয়া রাকিবের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। রাকিব ঐ বাড়িতে পরিবারসহ বসবাস করলেও ঘটনার সময় তার স্ত্রী বাসায় ছিল না। ঘটনার পর থেকে রাকিব পলাতক রয়েছে।

নিহত সিফাতের মামা মনিরুজ্জামান ঢালী জানান, বিকাল চারটার দিকে বাসা থেকে বের হয় সিফাত। সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই রাকিবের বাসায় সিফাতের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আমার ভাগিনা আত্মহত্যা করতে পারো না, আমার মনে হয় রাকিব সিফাত কে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। রাকিবকে ধরলেই সব কিছু জানা যাবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) খালেদুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host