রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে ফলের আড়ৎ ও কেমিক্যাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও সিলগালা।

কেরানীগঞ্জে ফলের আড়ৎ ও কেমিক্যাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও সিলগালা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ফলের আড়ৎ ও একটি অবৈধ কেমিক্যাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ফল পাকাতে ক্ষতিকর কেমিক্যাল ও ফরমালিন ব্যবহারের দায়ে ৯ জনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের কারণে একটি কেমিক্যাল কারখানা সিলগালা করা হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) কেরানীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজেন্দ্রপুর এলাকার ফলের আড়তগুলোতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে কেমিক্যাল ও ফরমালিন ব্যবহার করে কলাসহ বিভিন্ন ফল পাকানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আড়তের ম্যানেজারসহ কয়েকজন আড়তদারকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই দিনে জিঞ্জিরা এলাকায় ‘পিওর ক্লিন’ নামের একটি কেমিক্যাল কারখানায় পৃথক অভিযান চালানো হয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কারখানাটির কোনো বিএসটিআই অনুমোদন ও বৈধ লাইসেন্স নেই। পাশাপাশি অযোগ্য লোকবল দিয়ে কেমিস্টের দায়িত্ব পালন করানো হচ্ছে এবং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কেমিক্যাল জাতীয় কাঁচামাল সেখানে মজুদ রয়েছে। এসব অনিয়মের কারণে কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, বিএসটিআইয়ের প্রতিনিধি ফিল্ড অফিসার আলী আকবর সুহেল, কেরানীগঞ্জ থানার এসআই হাসমাত আহমেদ, মাহবুব রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, “দীর্ঘদিন ধরে রাজেন্দ্রপুর এলাকায় ফল ও সবজির আড়তগুলোতে কেমিক্যাল ও ফরমালিন ব্যবহার করে কলা পাকানো হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। জনস্বার্থে এসব অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “জিঞ্জিরা এলাকায় অবৈধভাবে পরিচালিত কিছু কারখানা রয়েছে। জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host