বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

কেরানীগঞ্জে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬জন আটক করেন

কেরানীগঞ্জে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬জন আটক করেন,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক দু’টি বিশেষ অভিযান পরিচালনা করে বিশেষ পদ্ধতিতে পেটের মধ্যে করে ইয়াবা পাচার কালে ৪জন এবং এবং বিপুল পরিমাণ গাঁজা পাচার কালে ২জন গাঁজা ব্যবসায়ী সহ মোট ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে আজ (২রা আগস্ট) সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল সন্ধ্যায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা (হিজলতলা বাজার) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকে ওত পেতে থাকা র‌্যাবের একটি চৌকস দল মোঃ আনোয়ার হোসেন (১৯),মোঃ কায়সার উদ্দিন (১৮),মোঃ মাহমুদ হাসান @ লাবু (২১) ও মোঃ আমিন @ গুড়া (২০) নামের চার ব্যক্তি কে রাস্তা দিয়ে যাওয়ার সময় চ্যালেঞ্জ করলে তারা ইয়াবা বহনের কথা অস্বীকার করে। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে পেটের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো ৩৮ টি ছোট ক্যাপসুল আকারে ১৯১০ পিস ইয়াবার সন্ধান পাওয়া যায়। এর আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা। এছাড়াও একই দিন মধ্যরাতে হাসনাবাদ বেবি স্ট্যান্ড এলাকা দিয়ে পাচারের সময় ২৮ কেজি গাঁজাসহ মোঃ আকরাম হোসেন (২৩) ও মোঃ সাব্বির(২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৮লক্ষ টাকা।

র‌্যাব-১০সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জ ও এর আশেপাশে মাদক সরবরাহ করতো বলে স্বীকার করেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host