বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ

কেরানীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই ফেব্রুয়ারী) বিকেলে জিঞ্জিরা বাস রোড এলাকায় বিএনপি’র কেরানীগঞ্জ থানা সভাপতি নিপুন রায়ের নেতৃত্বে সংবাদ সম্মেলন শেষে শতাধিক নেতাকর্মী বাস রোডে অবস্থান নেয়। নেতাকর্মীরা নিপুন রায় এর উপর ছাত্রলীগ নেতাকর্মীর হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ তাদের কে সেখান থেকে উঠাতে হ্যান্ডমাইকে ঘোষণা দেয়। এতে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে না সরে বিক্ষুব্ধ হলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে নেতাকর্মীরা দৌড়ে অলি-গলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। এসময় হঠাৎ গুলির শব্দের স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনা প্রসঙ্গে কেরানীগঞ্জ থানা বিএনপি’র সভাপতি নিপুন রায় জানান, কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নূরুর মায়ের অসুস্থতার জন্য দেখতে তার বাড়িতে গেলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায়। এই ঘটনায় জিঞ্জিরার পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের পেছন থেকে লাঠিপেটা করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিএনপির নেতাকর্মীরা জিনজিরা বাস রোডে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এই সময় পুলিশ তাদেরকে রাস্তা থেকে উঠাতে চাইলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে সেখান থেকে নেতা-কর্মীদের সরিয়ে রাস্তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host