সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে দালাল চক্রের ১৪ জনকে কারাদণ্ড।

কেরানীগঞ্জে পাসপোর্ট অফিসে দালাল চক্রের ১৪ জনকে কারাদণ্ড।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসের
দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে দলাল চক্রের ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ০১ জনকে জরিমানা।
রোববার বিকেলে র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম জানান, র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ী, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা অফিস এলাকায় পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে। এসময় উক্ত ভ্রাম্যমাণ আদালত দক্ষিন কেরাণীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগত সাধারন মানুষকে বিভিন্ন প্রকার হয়রানি ও প্রতারনা করার অপরাধে দালাল চক্রের ১৫ জনকে আটক করে। যার মধ্যে ওবাইদুইল (৩৮), পলাশ (৪০), ইব্রাহিম (৩২), মোঃ রিপন (২৪), রওশন (৪৮), দিলদার (৫৮), শ্রী গবীন্দ (৩৫), মোঃ হবিবুর (৩৩), লিটন (৩৮) ও জাহিদুল (৩৪) নামের ১০ জনকে ১৫দিন করে এবং মোঃ নাসির(৫৪), মনির (২৮), ফয়সাল (৩৮) ও হাসমত (৪০) নামের ০৪ জনকে ৩০দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ও জাকারিয়া নামের এক জনের নিকট হতে ২০০/- টাকা জরিমানা আদায় করেন। কারাদন্ড প্রাপ্ত আসামীদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর আদেশক্রমে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু দালালরা দক্ষিন কেরাণীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগত সাধারন মানুষকে নানাভাবে হয়রানিসহ বিভিন্ন প্রকার প্রতারণার মাধ্যমে তাদের নিকট হতে অর্থ হাতিয়ে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host