মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে পঞ্চায়েত কমিটির অফিস ভাংচুর, আহত সভাপতি ও সা.সম্পাদক

কেরানীগঞ্জে পঞ্চায়েত কমিটির অফিস ভাংচুর, আহত সভাপতি ও সা.সম্পাদক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে বাড়ি তৈরি করার জন্য নিমার্ণ সামগ্রী না নেয়ায় ‘স্বপননগর পঞ্চায়েত কমিটি’র সাধারণ সম্পাদক হাজী মহসিন শিকদারকে মারধর ও পঞ্চায়েত কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহসিন শিকদার থানায় লিখিত অভিযোগ করলে পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিম পাড়া স্বপননগর পঞ্চায়েত কমিটির অফিসে বসে থাকা অবস্থায় তার উপর হামলা হয়। হামলার ঘটনায় বাঁধা দিতে গেলে সমিতির সভাপতি আবুল হোসেন ও যুগ্ন—সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লাকে শারিরিকভাবে লাঞ্চিত করে। স্থানীয়রা জানান, শুভাঢ্যা ১নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদ মিয়া ও যুবদল নেতা জাকির হোসেনের নেতৃত্বে স্বপননগর এলাকায় চলে ইট বালুর ব্যবসা। ওই এলাকায় নতুন বাড়ি ঘর নিমার্ণ করতে গেলে তাদের কাছ থেকে উচ্চ মূল্যে নির্মাণ সামগ্রী নিতে না চাইলে জমির মালিকদের উপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এর আগেও আসাদ, জাকির ও কবিরের বিরুদ্ধে স্থানীয় একাধিক বাড়িওয়ালাদের মারধরের অভিযোগ আছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host