শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী।

কেরানীগঞ্জে ধোপা বিল্লাল নামে এক চিহ্নিত সন্ত্রাসী ছিনতাইকারী গনপিটুনীতে  নিহত।

কেরানীগঞ্জে ধোপা বিল্লাল নামে এক চিহ্নিত সন্ত্রাসী ছিনতাইকারী গনপিটুনীতে  নিহত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী বিল্লাল ওরফে সাদা বিল্লাল ওরফে ধোপা বিল্লাল কে ছিনতাই চেষ্টাকালে জনতা ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত বিল্লালের পিতার নাম আব্দুল মমিন, গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। বর্তমানে চার সন্তানের জনক ধোপা বিল্লাল দ্বিতীয় স্ত্রী সোনিয়াকে নিয়ে জিনজিরা মডেল টাউন এলাকায় বাবুল হাজির বাড়িতে ভাড়ায় বসবাস করত। রবিবার রাত সোয়া আটটায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা থানা ঘাটের পাশে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনা বিবরণীতে জানা যায়, ধোপা বিল্লাল ওরফে সাদা বিল্লাল একজন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী। জিনজিরা ফেরিঘাট থেকে বাশপট্টি এলাকায় বেরিবাধে সে নিয়মিত ছিনতাই করত। রাত সোয়া আটটার দিকে বেরিবাধ মাঞ্জাপট্টি এলাকা দিয়ে এক যুবক আসার সময় তাকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে থানাঘাটের মসজিদের সামনে হাতেনাতে ধরে ফেলে। পরে গণপিটুনি দিলে পরনের লুঙ্গি গেঞ্জি ছিড়ে মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতর স্ত্রীর সোনিয়া জানায়, রাত সোয়া আটটার দিকে একটি অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে জানায় আমার স্বামীকে কে বা কারা থানাঘাট এলাকায় মারছে। আমি দ্রুত ঘটনাস্থলে এসে দেখি তার নিথর দেহ পড়ে আছে। আমার স্বামী যদি অন্যায় করে থাকে, ছিনতাইকারী হয়ে থাকে তাহলে দেশের প্রচালিত আইনে তার বিচার  করতো। এভাবে জনসম্মুখে গণপিটুনি দিয়ে হত্যা করে আমার চার সন্তানকে এতিম করে দেয়া হয়েছে। এখন আমি এই সন্তানদের নিয়ে কোথায় গিয়ে দাড়াবো, আমি এই হত্যার বিচার চাই।
ঘটনাস্থলে লাশ দেখতে আসা আবুল হোসেন বলেন, ধোপা বিল্লাল একজন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারি তার ভয়ে সন্ধ্যার পর নদীর পার বেলীবাধ দিয়ে হাটা যায় না। তার কাছে বড় ছোট কিছু নাই। সব সময় অস্ত্র নিয়ে ঘুরতো।এই পর্যন্ত ৫/৬ বার জেল খেটেছে ধোপা বিল্লাল।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন রশিদ জানান, গণপিটুনিতে বেরিবাঁধ এলাকায় একজন নিহত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া ঘটনাস্থল নৌ পুলিশের এরিয়া পড়েছে। পুলিশ ঘটনার স্থান থেকে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host