মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি দক্ষিণের নতুন ওসি আশফাক রাগীব হাসান। মাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শৈলকুপার শিক্ষিকার মৃত্যু। ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় র‌্যাব-১০ এর বিশেষ অভিযান: প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা বাজার মূল্যের ৪৫৩ পিস ইয়াবাসহ পেশাদার ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ২৩৫ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল গ্রেপ্তার।

কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকার কেরানীগঞ্জে স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে ১৬ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে তার স্বামীর পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মামলায় ওঠা অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইসমাইল হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host