বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে তিনতলা ভবন ধসে পড়া ঘটনা ঘটে,আহত ৬ জন

কেরানীগঞ্জে তিনতলা ভবন ধসে পড়া ঘটনা ঘটে,আহত ৬ জন,

 

মোঃ ইমরান হোসেন ইমু

ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনহীন ভাবে ডোবার পাশে স্থাপিত একটি তিনতলা ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

আজ শুক্রবার সকাল আটটার দিকে কালন্দি ইউনিয়নের মধ্য চড়াইল খেলার মাঠের পাশে এ ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে বাড়িতে অবস্থানরত ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে । কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিস ইনচার্জ ফারুক আহমেদ জানান, ঝিলের পানির মধ্যে কোনপ্রকার পাইলিং ছাড়াই অপরিকল্পিতভাবে একতলা ভবন তৈরির একবছর পর ওই ঝুঁকিপূর্ণ ভবনটি তিনতলা ভবনে রূপান্তর করা হয়, ভবনের নিচে পানি ও ঝিল থাকায় নির্মিত ভবনটি ধসে পানিতে পড়ে যায়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, বাড়ি মালিকের দেওয়া তথ্য অনুযায়ী ভবনে সাত জন ছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী ও একজন শিশু। তারা সবাই বাড়ি মালিকের পরিবারের সদস্য। কোনো ভাড়াটিয়া ভবনে ছিলেন না। উদ্ধার হওয়া দুইজন জনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে বাকিদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ধসে যাওয়া ভবনে আর কেউ নেই বলে জানিয়েছেন এই অফিসার।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (রাজস্ব) সানজিদা পারভীন তিন্নি বলেন, ভবন ধসের ঘটনা শুনে ঘটনাস্থলে পরিদর্শন করেছি।এই ভবনটি ডোবার মধ্যে অনুমোদনহীন ভাবে তৈরি করা হয়েছিল এর পাশাপাশি এই ভবন মালিকের অন্যান্য ভাইদের আরো কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন এখানে রয়েছে। আমরা এগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিত্যক্ত ঘোষণা করেছি।পরিত্যাক্ত ভবন গুলোর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এক ঘণ্টার মধ্যে অবস্থানরতদের বাড়ি থেকে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host