মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে ১৬বছরের এক মেয়ের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা ঝাউবাড়ী এলাকায় ঘরের তালা ভেঙে নদী দাস (১৬) নামে সনাতন ধর্মী এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাস্থল থেকে সিআইডি ক্রাইম সিন এর টিম নমুনা সংগ্রহ করেছে। নিহত নদী দাস মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মন্ডব গ্রামের মৃত জগদিস দাসের মেয়ে।
গত শনিবার রাত ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ যুবতীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় পুলিশের প্রাথমিক ধারনা এটা একটি হত্যা কান্ড হতে পারে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই স্বপন ও স্থানীয়দের মাধ্যমে জানাগেছে, গত ৮ মাস আগে নিত নদী ও তার বাবাসহ দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা ঝাউবাড়ি এলাকার আনিসুর রহমানের চার তলা ভবনের নিচতলায় ভাড়া বসবাস করত। গত একমাস পূর্বে নদীর বাবা জগদিস দাস মারা যায়। পরে তার মা রুমা দাসকে নিয়ে ওই বাড়িতে বসবাস করছিল। গত তিন দিন পূর্বে বাড়ির কাউকে কিছু না জানিয়ে তারা ঘরে তালা মেরে চলে যায়। গত শনিবার রাতে ঘর থেকে পঁচা গন্ধ ছড়িয়ে পরলে বাড়িওয়ালা আনিসুর রহমান দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে জানায়। রাতেই পুলিশ এসে ঘরের তালা ভেঙে নদীর ফাঁপা ফোলা অবস্থায় মৃতদেহ খাটের উপর দেখতে পায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় নদীর মা’কে না পেয়ে তার মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নদী নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছি। তদন্তশেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host