মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রব মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৩টা ৫ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই মহরম আলী, এসআই প্রদীপ চন্দ্র দাসসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. রব মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার রব মিয়া দক্ষিণ পানগাঁও এলাকার মো. আলাউদ্দিন শেখের ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় গ্রেপ্তার রব মিয়ার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।