সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে টেলিভিশন ক্যাবল নেটওয়ার্কের ৫ টি প্রতিষ্ঠান মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

কেরানীগঞ্জে টেলিভিশন ক্যাবল নেটওয়ার্কের ৫ টি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ নবায়ন না করে অবৈধ ভাবে পরিচালনা করায় ৫০ হাজার টাকা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমান করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর ) সকাল থেকে কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর, আগানগর, ইকুরিয়াসহ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ও সানজিদা পারভীন তিন্নি । এ সময় কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর বিধান অনুযায়ী বাংলাদেশের বেসরকারী কেবল টিভি চ্যানেলসমূহ সম্প্রচারের লা্ইসেন্স না থাকায় সাধনা ক্যাবল,একতা ক্যাবল,সমাজ ক্যাবল,নাগর মহল ক্যাবল,আগানর ওকে স্যাটেলাইটসহ মোট ৫ টি মেয়াদ উত্তীর্ণ ক্যাবলসকে উক্ত আইনের ২৮ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা করে ২ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নি জানান,সরকারী বিধি অমান্য করে যারা ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য এই অভিযান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host