মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা , সুজন পলাতক

কেরানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা , সুজন পলাতক

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের দুই শিশুকে ধষর্ণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১৯ জুলাই সকালে প্রতিবেশী সুজন(৪৩) চকলেট খাওয়ানো প্রলোভন দেখিয়ে ধর্মশুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে বিসমিকা(৬) ও ভুট্রু মিয়ার মেয়ে জান্নাত(৬) কে তার নির্জন বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণে চেষ্টা করে। পরে তাদের কে মেরে ফেলার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। ঘটনার একদিন পর শিশুরা ঘটনাটি তাদের অবিভাবকদের জানায়।ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন খান (৪৩) পালাতক রয়েছে। তার পিতার নাম তুজমুল খান। রোহিতপুর উচ্চবিদ্যালয়ের সামনে তার একটি রেন্ট এ কারের ব্যবসা রয়েছে।

শিশুদের অবিভাবকরা জানান, প্রতিদিনের মতো সেদিন সকালে তাদের মেয়ে বাড়ীর পাশে খেলাধুলা করছিলো। এবং শিশুদের বাবা-মা তাদেরকে ঘরে একা রেখে কাজে চলে যায়। এ সুযোগে প্রতিবেশী সুজন খান চকলেটের প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে যায় শিশুদেরকে। পরে দরজা বন্ধ করে তাদের উলঙ্গ করে প্রথমে ছবি তুলে অতঃপর ধর্ষণ করতে প্রলুব্ধ হয়। বহু চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের ছেড়ে দেয় তিন সন্তানের জনক সুজন।

ভুক্তভুগী দুই শিশু জান্নাত ও বিসমিকার মুখেও শুনা গেছে একই কথা। প্রতিবেশীরাও জানান এর আগেও একাধিকবার এ ঘটনা ঘটিয়েছে সে। বেশ কিছুদিন আগে রোহিতপুরে ৭ বছরের এক শিশুর সাথে হাতেনাতে ধরে পরে সুজন।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার চায়ের টেবিল থেকে উচ্চ মহলে একই আলোচনা। এর আগে এমন ঘটনা রটেনি এলাকার কোথাও। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরাও নাম না বলার শর্তে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অভিযুক্তের স্বজনরাও বলেছে কিছু না হলে কিছু রটেনা।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী জানান, ধর্ষণের ব্যাপারে আমার কাছে অভিযোগ এসেছিলো। কিন্তু বিষয়টি আমার আওতার বাহিরে হওয়ায় তাদের কে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। তার এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি বলেও জানান এই জনপ্রতিনিধি।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ পত্র দায়ের করা হয়েছে হয়েছে বলে জানায় শ্লীলতাহানির শিকার শিশু বিসমিকার বাবা ইকবাল। তবে লিখিত অভিযোগ পত্রে পুলিশের কোন স্বাক্ষর বা সীলমোহর দেখা যায়নি।এই ঘটনার ব্যপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আসামীকে গ্রেফতার করা ব্যবস্থা চলছে

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host