মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে গৃহবধু নির্যাতনের মামলায় আদালতে জামিন নিতে এসে গ্রেপ্তার ৩জন, ঘাতক স্বামী পলাতক

কেরানীগঞ্জে গৃহবধু নির্যাতনের মামলায় আদালতে জামিন নিতে এসে গ্রেপ্তার ৩জন, ঘাতক স্বামী পলাতক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জ যৌতুকের জন্য এক গৃহবধূকে মারধর করে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী হামিদুল ইসলামসহ শাশুড়ি ইয়াসমিন বেগম, ননদ বুবলী আক্তার ও ননদের স্বামী রাজু আহমেদকে আসামী করে গত রোববার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন নীলা আক্তার নামের ওই গৃহবধূ। এদিকে গত বুধবার ঢাকা জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্বসমর্পন করে জামিন নিতে গেলে জামিন আবেদন না মন্জুর করে নীলার শাশুড়ি ইয়াসমিন বেগম, ননদ বুবলী আক্তার ও ননদের স্বামী রাজু আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। গত বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ইয়াসমিনের আদালত এ নির্দেশনা প্রদান করেন।
গৃহবধূর বাবা শাহিন বলেন, ‘হামিদুল ফুসলিয়ে আমার মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সে যৌতুক দাবি করে আসছে। মেয়ের সুখের কথা চিন্তা করে তাঁকে ২ লাখ টাকা দিই। এর পরেও সে যৌতুক দাবি করে। সেই দাবি মেটাতে না পারায় প্রায়ই মেয়ের ওপর নির্যাতন চালায়।’
তিনি আরো বলেন, এমনকি এ ঘটনায় আমার মেয়ে মামলা করায় তারা আমার মেয়ের উপর আরো বেশী ক্ষিপ্ত হয়েছে। আমার মেয়ের ননদের জামাইয়ের ভাই মোঃ সাজু আহমেদ আদালত প্রাঙ্গনেই আমার মেয়েকে দেখিয়ে দিবে ও মামলা তুলে নেওয়ার ভয়ংকর হুমকি দেন ।
নীলা আক্তার বলেন, ‘আমাদের শোয়ার ঘরে বন্ধুকে নিয়ে মাদক সেবন করে ও পাশের ঘরে এক ভাড়াটি মেয়ের সাথে পরকীয়া করে হামিদুল। আমি বাধা দেওয়ায় কয়েকবার আমার মাথা ফাটানোসহ পিটিয়ে রক্তাক্ত করেছে। ১২ সেপ্টেম্বর রাতে আমাকে ৫ লাখ টাকা এনে দিতে বলে। এতে অপারগতা জানালে শাশুড়ি, ননদ ও ননদের স্বামী  স্বামীকে নিয়ে আমাকে মারধর ও ছুরিকাঘাত করে বাড়ি থেকে বের করেন দেয় হামিদুল। পরে বাবার বাড়ির লোকজনের সহায়তায় মিটফোর্ড হাসপাতালে গিয়ে হাতে ৫টি সেলাই দিতে হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, মামলার প্রধান আসামী ছাড়া বাকি আসামীরা আদালতে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host