বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে গরু চুরি করে ধরা খেলো কৃষক লীগের নেতা

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

গরু চুরি করে জবাই, কৃষকলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ।

ঢাকার কেরানীগঞ্জে ব্যক্তিগত শত্রুতার জেরে ফুলবাবু নামের এক ব্যক্তির গরু জবাই করে নিজেদের মধ্যে ভাগ করে নেয়ার সময় জনগণ হাতেনাতে মাংস সহ জনি(৫০) কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার রাত ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর আবুল কাশেমের ছেলে জনি চার বছর আগে জমি ক্রয় করে বীরবাঘৈর এলাকায় একটি বাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে। সে এলাকাবাসীর কাছে বিভিন্ন সময়ে নিজেকে ডিবি পুলিশ, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা, কখনও ঢাকা জেলা কৃষকলীগের সম্পাদক পরিচয় দিত।ফুলবাবু সন্ধ্যায় মাঠ থেকে গরু গোয়ালে নিয়ে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করলে না পেয়ে মসজিদের মাইকে হারানোর ঘোষণা দেয়। তখন স্থানীয় এক বাচ্চা তাকে জানায় একটি গরু জনি ও তার কয়েকজন সহযোগী বাড়ীর ভেতরে নিয়ে জবাই করছে এমন খবর পেয়ে এলাকাবাসীদের সহায়তায় সেখানে গিয়ে ফুলবাবু নিজের গরুটিকে শনাক্ত করে। পরবর্তীতে গণপিটুনির দিয়ে জনি কে পুলিশে সোপর্দ করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত খালেদুর রহমান জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত গরুর গোশত সহ জনি কে গ্রেফতার করি। জনি মূলত একজন প্রতারক সে বিভিন্ন সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কখনও বড় নেতা বিভিন্ন পরিচয় দিয়ে থানায় এসে বিভিন্ন তদবিরের চেষ্টা করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গরু চুরি করে জবাই করার কথা স্বীকার করেছে। অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ঘটনায় জনির কয়েকজন সহযোগী কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host