শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে গণভোট প্রদান বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত।

কেরানীগঞ্জে গণভোট প্রদান বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত।কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জিনজিরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ সকালে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ শিব্লীজ্জামানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিনজিরা পীর মোহাম্মদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি, সাধারণ সম্পাদক শেখ শামীম উদ্দিন, জিনজিরা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল গনি, জিনজিরা পীর মোহাম্মদ বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ ওমর শরীফ ও বিশিষ্ট সমাজকর্মী হোসেন মোহাম্মদ হীরা প্রমূখ।

কেরানীগঞ্জ -ঢাকা
১৪-০১-২০২৬

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host