মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে কাভারভ্যানে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কেরানীগঞ্জে কাভারভ্যানে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে পিকাপের চাকায় পিষ্ট হয়ে আজিজুল ইসলাম ইউসুফ(২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ ১৮ মে(বুধবার) সকাল সোয়া ৬ টার সময় মডেল থানার রোহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দা গ্রামের পাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত যুবক ঢাকার নাম নবাবগঞ্জ থানার আগলা ইউনিয়নের জয়নগর ইউয়নের মাসুদুল ইসলামের ছেলে। তিনি নিজ বাড়ি নবাবগঞ্জ থেকে বন্ধুদের সাথে ঢাকার
মোহাম্মদপুর যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সকালে রোহিতপুর থেকে ঢাকা মেট্রো ল-২৫-৭৭৪৭ মোটরসাইকেলটি আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলো। একই সময় বিপরীত দিক থেকে আসা কাভারভ্যান (ঝালকাঠির ল-১১-০১৬৯) পাইনাহাটি এলাকায় পৌছলে মোটরসাইকেল-কাভারভ্যানের মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া জানিয়েছেন, উপজেলার রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকায় কাভারভ্যান-মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সাথে সাথেই পুলিশ ঘাতক কাভারভ্যানটিকে আটক করেতে সক্ষম হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের প্রচেষ্টা চলছে।এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host