বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএতে ৮ দালাল আটক

কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএতে ৮ দালাল আটক।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএ কার্যালয় থেকে ৮ দালালকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মামুন অর রশিদের নেতৃত্বে পুলিশ বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালালদের আটক করেন। আটককৃতরা হলো হুমায়ুন কবির, হাবিবুর রহমান, আব্বাস আলী, ফারুক হোসেন, বাহাদুর ও বেল্লাল, মামুন ও রফিক।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত ২ জনকে ২০ দিন, একজনকে ১৫ দিন, ২ জনকে ৭ দিন ও ২ জনকে ৩ দিনের কারাদণ্ড ও দুজনকে অর্থদণ্ড দেন। আদালত পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন।
দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, বেশ কিছুদিন ধরে বিআরটিএর দালালদের নিয়ে আমাদের কাছে অভিযোগ আসছিল। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার বিআরটিএতে অভিযান চালানো হয়। টাকার জন্য দালালরাই গ্রাহকদের নানাভাবে হয়রানী করে। ইকুরিয়া বিআরটিএকে দালালমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host