রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনভা অনুষ্ঠিত। 

কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনভা অনুষ্ঠিত।

কেরানীগঞ্জ সংবাদদাতা।

ঢাকার কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে থেকে বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন,সহসভাপতি ফরিদা ইয়াসমিন,মো. গোলাম হোসেন সোহেল,সদস্য মো. আব্দুল গনি,বিনয় চন্দ্র সরকার, মো. রাসেল আহমেদ ও মাহামুদা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host