বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার।

কেরানীগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের ০৫ সদস্য গ্রেফতার।

কেরানীগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের ০৫ সদস্য গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,শামীম আহমেদ (২৮ ), মো.হাসান (৩০ ),মো.ইসমাইল (২৮ ),মোহাম্মদ ইমদাদুল (২২ ), আবু তাহের (৩৪)।

শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর। তিনি বলেন, গত ৪ এপ্রিল রাত ৭ টায় কদমতলী এলাকায় আশিক নামে এক অটোরিকশাকে অজ্ঞাত দুই লোক আব্দুল্লাহপুর যাবে বলে ৬০ টাকায় ভাড়া করে নির্ধারণ আব্দুল্লাহপুর এর উদ্দেশ্যে রওনা করে আব্দুল্লাহপুর যাওয়ার আগে ওই ব্যক্তিরা অটোচালককে তার অটো থামাতে বলে এ সময় তাদের গ্রুপের আরো লোকজন এসে অটো চালককে গাড়ি থেকে নামিয়ে হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে অটো নিয়ে চলে যায় ।এ ব্যাপারে গাড়ির মালিক আশিক অজ্ঞাতনামা পাঁচজনার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে ।মামলার ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ প্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িত পাঁচজন ছিনতাইকারীতে গ্রেফতার ও অটোরিকশা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক থানায় মামলা রয়েছে
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন অর রশীদ পিপিএম।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host