বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জের মহাসড়কের পাশে ভাঙ্গারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

কেরানীগঞ্জের মহাসড়কের পাশে ভাঙ্গারি ব্যবসায়ীর লাশ উদ্ধার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে আব্দুস সালাম(৫৪) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ ১০ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে স্থানীয় লোকজন একটি লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত আব্দুস সালামের পিতার নাম হাজী আরশাদ আলী। সে শুভাঢ্যা ইউনিয়নের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার সেলামত গ্রামে।। সে ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারির ব্যবসা করে বলে জানিয়েছে তার এক ব্যবসায়ী পার্টনার। নিহতের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

নিহতের ভাই মাসুদ রানা জানান, আমার ভাই গতকাল রাত ৮ থেকে নিখোঁজ ছিলো। আজ দুপুরে মোবাইল ফোনে জানতে পারি আমার ভাইয়ের লাশ পরে আছে দক্ষিণ কেরানীগঞ্জে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন , বেলা ১২ টার দিকে তেঘরিয়া বেবী স্ট্যান্ডের ঢাকা-মাওয়া রোডে একটি পুকুর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। লাশটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে এখানে ফেলে রাখা হয়েছে।কি কারনে কারা হত্যা করেছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host