বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকা হতে বিদেশী অস্ত্রসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকা হতে বিদেশী অস্ত্রসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকা হতে বিদেশী অস্ত্রসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ০৯ জানুয়ারি ২০২২ আনুমানিক ৭:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর বাসষ্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ১ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আকাশ হাওলাদার (২১) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি বিদেশী শর্টগান, ০৬টি শর্টগানের কার্তুজ, ০১টি শর্টগানের সাইলেন্সার ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকাসহ ঢাকা মহানগরের অন্যান্য এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালানা এবং একই সাথে লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রের কেনাবেচা করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host