মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জ এলাকা হতে বিপুল পরিমাণ জাল টাকাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে বিপুল পরিমাণ জাল টাকাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।

এরই ধারাবাহিকতায় গতকাল ০২ সেপ্টেম্বর ২০২২  তারিখ  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৯২,০০০/- (বিরানব্বই হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ ০৩ জন জাল টাকা সরবরাহকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মিরাজ সরদার (৩৮), ২। মোঃ সুমন (৩৫) ও ৩। মোঃ নুর জামাল (৩৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১,০০০/- টাকা সমমূল্যের ৪৭টি জাল নোট, ৫০০/- টাকা সমমূল্যের ৯০টি জাল নোট ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host