বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জে হাসনাবাদ এলাকা বিয়ার ও প্রাইভেট গাড়িসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব;

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা হতে  বিয়ারসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব; প্রাইভেট কার জব্দ।

কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু

অদ্য ২৪ আগস্ট মঙ্গলবার২০২১ তারিখ আনুমানিক সকাল  ০৮:৩০ ঘটিকা  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসানাবাদ পানগাঁও পোট রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১২০ (একশত বিশ) ক্যান বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম (৩৮) এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার, ০১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৪৮,৩৯০/- (আটচল্লিশ হাজার তিনশত নব্বই) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ প্রাইভেট কারযোগে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host