মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জে সাগর হত্যা মামলার অন্যতম আসামী গোল্ডেন আহাদ’কে গ্রেফতার করেছে র‌্যাব।

ঢাকার কেরাণীগঞ্জে সাগর হত্যা মামলার অন্যতম আসামী গোল্ডেন আহাদ’কে গ্রেফতার করেছে র‌্যাব।

কেরানীগঞ্জসংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। গত ১১/০৭/২০২২  তারিখ দিবাগত রাত মোঃ সাগর (২২) নামক এক ব্যক্তি তার কয়েকজন বন্ধুদের নিয়ে পিকনিকের উদ্দেশ্যে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ববন্দডাকপাড়া এলাকায় যায়। পিকনিক শেষে তাদের পিকনিকের সরঞ্জামাদি গোছানোর সময় গোল্ডেন আহাদ @ আহাদ (১৯) ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে সাগর ও তার বন্ধুদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে এলোপাতারি মারধর করতে থাকে। সাগর ও তার বন্ধুরা প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টাকালে আহাদ ও তার সহযোগীরা পার্শ্ববর্তী জয় মিয়া গলি এলাকায় সাগরকে ধরে ফেলে এবং আহাদ তার সাথে থাকা ধারালো চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন এসে সাগরকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

৩। চিকিৎসকের পরামর্শে সাগরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করেন। পরবর্তীতে গত ১২/০৭/২০২২  তারিখ আনুমানিক সন্ধ্যা ৮:৩০ ঘটিকায় সাগর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় সাগরের পিতা মোঃ খোকন খান (৪৫) বাদী হয়ে হত্যা কান্ডের সাথে জড়িত গোল্ডেন আহাদসহ ০৫ জন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯ তারিখ ১৩/০৭/২০২২ , ধারা- ১৪৩/৩২৩/৩০২/৩৪ দন্ড বিধি। মামলার বিষয়টি জানতে পেরে আসামীরা আত্মগোপনে চলে যায়।

৪। উক্ত হত্যা কান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যা কান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আভিযানিক দল

গতকাল ২৯ আগস্ট ২০২২  তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় অভিযান পরিচালনা করে সাগর হত্যা মামলার অন্যতম আসামী গোল্ডেন আহাদ @ আহাদ (১৯)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যা কান্ডের সাথে তার সংশ্লিষ্টতার সত্যতা স্বীকার করে।

৫। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host