বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ৬০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরাণীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৫ জনের কারাদণ্ড। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রবিন কেরাণীগঞ্জে গ্রেফতার। ঢাকাস্থ শিয়ালকাঠী ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার কেরানীগঞ্জে তিন হাসপাতাল ও বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযানে, তিন লক্ষ বিশ হাজার টাকা জরিমানা। সাভারে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার গ্রেপ্তারের পর জামিনে মুক্তি!ফের মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।

কেরাণীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৫ জনের কারাদণ্ড।

কেরাণীগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৫ জনের কারাদণ্ড।

কেরাণীগঞ্জ সংবাদদাতা: ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদ উল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ফোর্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, খ-সার্কেল, ঢাকা অংশগ্রহণ করে।

অভিযানকালে কেরাণীগঞ্জ উপজেলার মনু বেপারীর ঢাল এলাকা থেকে শফিকুল ইসলামের ছেলে হৃদয় (২২) এবং একই এলাকার মৃত হায়দার আলীর ছেলে রুবেল মিয়া (৩৬)-কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এছাড়া কদমতলী এলাকা থেকে নুরুল ইসলামের ছেলে ফয়সাল (২৬), মো. ইব্রাহীমের ছেলে সজীব (২৯) এবং মৃত হাশেম মিয়ার ছেলে সোহেল মিয়া (৫০)-কে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক করা হয়।

পরে আটক পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ কার্যকর করতে পরে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

অভিযানকালে মিল্টন বিশ্বাস বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতে অভিযান আরও কঠোর করা হবে। মাদক সেবন, বহন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, ইতোমধ্যে কেরাণীগঞ্জে মাদকবিরোধী অভিযান, ক্যাম্পেইন, সভা ও সেমিনার পরিচালিত হচ্ছে। টাস্কফোর্সের এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

তিনি আরও বলেন, প্রশাসন, র‌্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে। জনস্বার্থে এ ধরনের টাস্কফোর্স অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host