মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জে থানা বিএনপির ঈদবস্ত্র বিতরন করেন

কেরাণীগঞ্জে থানা বিএনপির ঈদবস্ত্র বিতরন
নিজস্ব প্রতিবেদক, শামীম আহমেদ,। 
দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে ২৪’শ গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়েছে। আজ ১৪মে বৃহস্পতিবার দুপুরে দক্ষিন কেরানীগঞ্জের মীর্জাপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি থেকে এসব বস্ত্র বিতরন করা হয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধৗরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদবস্ত্র বিতরন করেন।এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাজী আজগর আলী,দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপি নেতা হাজী সালাহ উদ্দিন, মোঃ আলী হোসেন,কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুর হোসেন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম জমিদার, সাধারন সম্পাদক আফজাল শিকদার,জিনজিরা ইউনিয়ন যুবদল নেতা আবু জাহিদ মামুন,দক্ষিন কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সভাপিত শাহিন কবির,মোঃ সেলিম প্রমুখ। দক্ষিন কেরানীগঞ্জ থানার জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নের গরীব ও অসহায়দের মাঝে ঈদবস্ত্র হিসেবে এসব শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়। এসময় দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধৗরী বলেন, আমরা ইতিপুর্বে কর্মহীন অসহায় মানুষের ঘরেঘরে বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এখন ঈদকে সামনে রেখে অসহায় ও গরীব মানুষদেরকে আমরা ঈদবস্ত্র দিচ্ছি। জাতির এই ক্রান্তিকালিন সময়ে অসহায় মানুষকে খাবার দেয়া ও তাদের মুখে হাসি ফুটানো আমাদের দলের এখন প্রধান কাজ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host