বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জে চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার অন্যতম আসামী রবিন বিদেশী পিস্তলসহ আটক।

কেরাণীগঞ্জে চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার অন্যতম আসামী রবিন বিদেশী পিস্তলসহ গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে বহুল আলোচিত অটোরিক্সা চালক সাগর হত্যা মামলার ২য় অন্যতম আসামী মোঃ রবিউল @ রবিন (২০)কে ১টি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ মঙ্গলবার গভীর রাতে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ৬শত ১০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সাগর পেশায় একজন লেগুনা চালক। গত ১৬ জুলাই সাগর তার বন্ধু শুভ গাজী@ রতন এর নিকট পূর্বের ধার দেওয়া টাকা চাইতে গেলে রবিন, শামীম ও রুবেলসহ তার অন্যান্য বন্ধুদের সাথে ঝগড়া হয়। এরই সূত্র ধরে গত ১৭জুলাই রাত সাড়ে আটটার দিকে সাগর চুনকুটিয়া যাওয়ার পথে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী গোলচত্তর পেট্রোল পাম্পের সামনে এসে গাড়ি থামানো মাত্রই ধৃত রবিন ও তার অন্যান্য সহযোগীরা সাগরকে টেনে হেছড়ে গাড়ী থেকে নামিয়ে মারধর করতে থাকে একপর্যায়ে সে প্রাণে বাঁচার জন্য পালানোর চেষ্টাকালে গ্রেফতারকৃত আসামী রবিন সাগরের ডান কাঁধে ও কোমরের বাম পাশে হত্যার উদ্দেশ্যে ছুরি দ্বারা আঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাগরকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল, ঢাকায় নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। উক্ত ঘটনায় নিহতের পিতা মোঃ জমির আলী (৪৫) বাদী হয়ে ১৯জুলাই দক্ষিণ কেরণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করে। যাহার মামলা নং- ৬২, ধারাঃ- ৩০২/৩৪ পেনাল কোড।

উল্লেখ্য যে, গত ১৮আগস্ট র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় উক্ত মামলার ১নং আসামী মোঃ রুবেল (২২)কে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা হতে গ্রেফতার করে এবং পালাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় উক্ত আভিযানিক দল সাগর হত্যা মামলার অন্যতম ২য় আসামী মোঃ রবিউল @ রবিন (২০)কে ১টি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host