সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার ঢাকা-৩ আসনে প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিজয়ী হয়েছেন। ঢাকা-২ আসনে কর্ণেল আব্দুল হকের নির্বাচনী ইশতেহার প্রকাশ। সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চান আমান উল্লাহ আমান। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া। হাইব্রিড বিএনপির নেতা পরিচয়ে চলছে এইচ এম শাকিল বাহিনী চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ী  গাইবান্ধা বিএনপি নির্বাচনী অফিসের সামনে ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উদ্ধার কেরানীগঞ্জে জামায়াতের অপপ্রচারে বিরুদ্ধে ঢাকা -২ আসনে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন। কেরানীগঞ্জে নূর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধন। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল।

কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার

কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেফতার।

কেরাণীগঞ্জ সংবাদদাতা:

ঢাকার কেরাণীগঞ্জে গৃহবধূ ফারজানা আক্তার (২৪) হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ সবুজ খলিফা (৩৬) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জানা যায়, গত ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যার দিকে কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকায় শ্বশুরবাড়ির ভাড়া বাসায় ফারজানা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-৩৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়। মামলার তদন্তের স্বার্থে র‌্যাব-১০ কে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল, র‌্যাব-৭ এর সহায়তায় চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানার পশ্চিম মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামি সবুজ খলিফাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host