সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ওয়ারী এলাকা হতে বিদেশি পিস্তলসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রাজধানীর ওয়ারী এলাকা হতে বিদেশি পিস্তলসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মোঃ ইমরান হোসেন ইমু সংবাদদাতা

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবংঅবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন বাবলী রোজ গার্ডেন এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ (এক) টি বিদেশি পিস্তল, ০২ (দুই) টি ম্যাগাজিন ও ০১ (এক) রাউন্ড এ্যামুনেশনসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কাজী মাইদুল ইসলাম @ তায়েফ (৩৮), পিতা- গাজী সিরাজুল ইসলাম, সাং- ষোলঘর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ, এ/পি সাং- ১২নং নবাব ষ্টীট ওয়ারী, থানা- ওয়ারী, ঢাকা বলে জানা যায়। এসময় তার নিকট হতে ০১ টি মোবাইল ফোন ও নগদ- ৩,০৯০/- (তিন হাজার নব্বই) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবত রাজধানী ঢাকাসহ আশপাশের বিবিন্ন এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনদের বিদেশী পিস্তলের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host