মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন সাংবাদিক রানা আহমেদ

অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন সাংবাদিক রানা আহমেদ।।নিজস্ব প্রতিবেদক আলোর বার্তা ২৪.কম: দৈনিক শুভদিন পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ও আলোর বার্তা ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক রানা আহমেদ এর “মা” রহিমা বেগম (৪৯) ক্যান্সারে আক্রান্ত হয়ে, ভারতের একটি বেসরকারী ক্যান্সার হাসপাতালে চিকিৎধীন রয়েছেন। তাই তিনি তার অসুস্থ মায়ের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

গত, ৩১ জানুয়ারি ঢাকার একটি বেসরকারী হাসপাতালে প্রথম অপারেশন শেষে উন্নত চিকিৎসার জন্য, গত ২৭ ফেব্রুয়ারি ভারত যান এবং সেখানে ৩টি কেমোথেরাপি শেষে আগামী ১লা জুন একটি সার্জারি অপারেশন হওয়ার কথা রয়েছে। অপারেশনটি বড় হওয়ায় তিনি সকলের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন।

রানা আহমেদ বলেন, “আমার মা হঠাৎ অসুস্থ বোধ করায় প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাই, পরে বিভিন্ন পরীক্ষার রিপোর্টে জানতে পারি আমার মায়ের শরীরে ক্যান্সারের উপস্থিতি রয়েছে। বিষয়টি প্রথমে বিশ্বাস করতে পাড়ছিলাম না। পরে আরো বেশ কয়েকটি হাসপাতালের ডাক্তারের সাথে পরামর্শ করে, অন্য দুটি হাসপাতালে পরীক্ষার পর একই রিপোর্ট আসে। পরে মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত অপারেশেন করাই। বর্তমানে আমার মা ভারতে একটি বেসরকারী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই পর্যন্ত ৩টি ক্যামোথেরাপী দেওয়া হয়েছে। এখন শারীরিক অবস্থা উন্নতির দিকে, তবে ১লা জুন একটি সার্জারি অপারেশন করার কথা রয়েছে। তাই আমার মায়ের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাচ্ছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।”

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host