রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

শ্রীনগরে নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা

শ্রীনগরে নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা
তারিকুল ইসলাম শ্রীনগর মুন্সীগঞ্জঃ দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবেলায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বন্যা দূর্গত ৫টি ইউনিয়নের মোট ১২’শ পরিবারকে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার সকাল ৯ টার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়ন পরিষদ থেকে খাদ্য সামসগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। উপজেলার রাঢ়ীখাল, কোলাপাড়া, ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নে পর্যায়ক্রমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর লেফট্যানেন্ট কমান্ডার এসএম সোলায়মান কবির, সাব-লেফন্যাটেন্ট রাশেদুর রহমান, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার আশেকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আবু রেজওয়ান, ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন, কাজী মনোয়ার হোসেন শাহাদাত, হাজী নেছার উল্লাহ সুজন, আব্দুল বারেক খাঁন, নুরুল ইসলামসহ বিভিন্ন ইউপি সদস্যগণ। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিড়া, মুড়ি, চিনি, গুর, লবণ, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ পানির বোতল।
উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host