বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ দোকানকে জরিমানা।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ দোকানকে জরিমানা।

কেরানীগঞ্জ প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জিনজিরা বাজার-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৫টি দোকান থেকে নগদ প্রায় ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি গরুর মাংসের দোকান ও একটি মুরগির দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক। এ সময় তিনি বলেন, “পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও নৈতিকতার মাস। এই মাসে কিছু অসাধু ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আমরা বাজারে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছি এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান—সরকার নির্ধারিত মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও অনুসরণ করতে হবে, পণ্যের সঠিক ওজন নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা দক্ষিণের ভূমি রাজস্ব সহকারী কমিশনার (রাজস্ব সার্কেল) জনাব আফতাব আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host