শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

বুড়িগঙ্গায় উচ্ছেদের ১০ম দিনে আরো অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ


ইমরান হোসেন ইমু ঃ
উচ্ছেদ অভিযান বিআইডব্লিউটিএর উচ্ছেদে দশম দিনে এসে দেখা দিয়েছে জটিলতা। নদীর সীমানার মধ্যে না পড়লেও একতলা একটি বাড়ি কেন ভাঙ্গা হলো তার সঠিক জবাব দিতে পারছেন না বিআইডাব্লিটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। স্থানীয়দের অভিযোগ নদীর সীমানার বাইরে থাকা সত্ত্বেও কোন কারণ ছাড়াই ভেঙে দেয়া হয়েছে বাড়িটি। এ জন্য ক্ষতি পূরণ দাবি জানিয়েছেন স্থানীয় ক্ষতিগ্রস্থরা।

দশম দিনে সোমবার সকাল দশটায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদীর তির থেকে উচ্ছেদ অভিযান শুরু হলেও তা বেশ সময় স্থায়ী হয়নি। এ সময় ঐ এলাকায় একটি একতলা বৈধ্য মালিকা বাড়ি ভাঙ্গা হলেও সীমানা জটিলতার কারনে বন্ধ হয়ে যায় উচ্ছেদ কার্যক্রম।
পরে ভেঙ্গে ফেলা একতলা বাড়টি নিয়ে অভিযোগ করেন স্থানীয়রা।

উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন এ বিষয়ে অবগত নন তিনি।
তবে এ ব্যাপারে ভিন্ন কথা জানান বিআইডব্লিউটিএর ঢাকা বন্দরের যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।
পরে রজধানীর হাজারিবাগের বারৈখালি ও কেরানিগঞ্জের চর ওয়াশপুর এলাকায় অভিযান চাললিয়ে তিনতলা ও দ্বিতল ভবন সহ প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করে এনিয়ে দশম দিনে ১৬৫৬ টি অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ।

বুড়িগঙ্গা নদীর দুই তীর দখলমুক্ত করতে ১০ম দিনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ।
সোমবার সকাল দশটায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হাজারিবাগ বারৈখালি এলাকা থেকে তুরাগ পয়েন্টে উচ্ছেদ অভিযান চালায় সংস্থাটি। অভিযানে একটি ১২তলা ভবন সহ ছোট-বড় প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host