বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

বুড়িগঙ্গায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ,আহত শতাধিক।

বুড়িগঙ্গায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ,আহত শতাধিক।

কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার বুড়িগঙ্গা নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে প্রায় শতাধিক যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা ব্রীজের কাছাকাছি এলাকায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুন্দরবন১০ ও চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাম হাসান হোসেন লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ইমাম হাসান হোসেন লঞ্চের প্রায় ৬০ থেকে ৭০ জন ও সুন্দরবন লঞ্চের প্রায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে।

সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ মোঃ মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বুড়িগঙ্গায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে বেশ কিছু যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে আমাদের হাসনাবাদ নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইমাম হাসান হোসেন নামের লঞ্চটি আটক করতে সক্ষম হয়েছেন। অপর লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমরা বরিশাল নৌ পুলিশকে ঘটনার বিস্তারিত জানিয়েছি।
এ ঘটনায় লঞ্চ দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host